শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েনে তেলের দামে ঊর্ধ্বগতি

ইরান ও ওয়াশিংটনের বিদ্যমান বৈরী অবস্থান নিরসনে কূটনৈতিক উদ্যোগ আশাব্যঞ্জক না হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রবল সংশয়ে আন্তর্জাতিক বাজারে পরপর চার কার্যদিবসের মতো অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েনে তেলের দামে ঊর্ধ্বগতি

ইরান ও ওয়াশিংটনের বিদ্যমান বৈরী অবস্থান নিরসনে কূটনৈতিক উদ্যোগ আশাব্যঞ্জক না হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।

সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রবল সংশয়ে আন্তর্জাতিক বাজারে পরপর চার কার্যদিবসের মতো অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।


বুধবার লেনদেনের সূচনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের চুক্তিভিত্তিক দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে উপনীত হয়, যা আগের দিনের তুলনায় ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেশি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে এই দরবৃদ্ধির তথ্য জানা গেছে।

একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের মূল্য ৩৭ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৩১ ডলারে দাঁড়ায়।

এর আগের দিন মঙ্গলবার লেনদেন শেষে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত জুলাইয়ের শেষভাগের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বিবাদ মেটানোর ইতিবাচক কোনো লক্ষণ দেখা না দেওয়ায় জ্বালানি রফতানি ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের গতিপ্রকৃতি নিয়ে দুই দেশের সরকারের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিনোযোগকারীদের মধ্যে এই উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববাজারে প্রতিদিন ব্যবহৃত অপরিশোধিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে উক্ত এলাকায় যেকোনো সামরিক বা রাজনৈতিক অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে।

বাজার পর্যবেক্ষণকারী বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের ভূ-রাজনৈতিক সম্পর্কের পরবর্তী মোড় এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা পরিস্থিতির ওপরই নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের সার্বিক মূল্যস্তর নির্ভর করবে।