সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ। বর্তমানে এ কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে ঢাকায় সফররত আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ ধাপে ধাপে কয়েকটি সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, আইএমএফ সেটিকে সম্মান করে।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধিসহ অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। একই সঙ্গে এসব ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জনের ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

তিনি আরও জানান, আগামী অক্টোবর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। ওই সভায় তিনি নিজেও অংশ নেবেন।