বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদন গ্রহণে অনীহা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আপনারা (সাংবাদিক) টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে। টিআইবির রিপোর্ট আমি না করব না।”

আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদন গ্রহণে অনীহা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আপনারা (সাংবাদিক) টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে। টিআইবির রিপোর্ট আমি না করব না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক সাংবাদিক টিআইবির দেওয়া তথ্য উদ্ধৃত করে জানতে চান, তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় নির্বাচন কোনো চ্যালেঞ্জে পড়ছে কি না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “টিআইবির রিপোর্ট আমি না করব না। টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে।”

নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘাতের অনেক ঘটনা নিজেদের মধ্যেই হচ্ছে। তিনি বলেন, “সংঘাত হয়েছে, নিজেদের ভেতর হচ্ছে, আপনাদের নিজেদের ভেতর মারামারি শুরু করে দিলে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট।” তিনি আরও যোগ করেন, “দু’চারটা যে হচ্ছে না তা না। কিন্তু অন্য যেকোনোবারের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী।”

সহিংসতা বাড়ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সহিংসতা বাড়ছে না, সহিংসতা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি মাঠে চলে গেছে।” একই সঙ্গে তিনি জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “এক ভাই আরেক ভাইকে একটু কথা বললেই সহ্য করতে পারে না, সবাইকে ধৈর্য বাড়াতে হবে।”

৫ আগস্টের পর সুন্দরবন জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে গেছে—এমন মন্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে বক্তব্য সঠিক নয়। সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেলে এত ট্যুরিস্ট যেতে পারত না।” তিনি দাবি করেন, সুন্দরবন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “বহু অস্ত্র উদ্ধার হয়েছে।”

নির্বাচনে সহিংসতা বড় চ্যালেঞ্জ হবে কি না—এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসমুখর হবে। সবার সহযোগিতা দরকার।”

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।