শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই নেই: প্রেস সচিব

রাজনীতিতে ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার কোনো আলোচনাই নেই—এ কথা স্পষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর ভাষায়, আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সমাজে কোনো জায়গা তৈরি হয়নি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই নেই: প্রেস সচিব

রাজনীতিতে ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার কোনো আলোচনাই নেই—এ কথা স্পষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর ভাষায়, আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সমাজে কোনো জায়গা তৈরি হয়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, 'রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো সরি বলতে শুনেছেন? গতকাল আওয়ামী লীগের একজন মন্ত্রী এক ধরনের মকারি [ঠাট্টা] করছিলেন। শহীদের রক্ত নিয়ে ওনারা মকারি করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্ত হওয়ার লক্ষণ আমরা দেখি না। তাদেরকে কে বাংলাদেশের সোসাইটিতে [সমাজে] জায়গা দেবে? খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা জেলখানায়।'

গণভোট বিষয়ে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, 'গণভোটে মানুষ "হ্যাঁ" ভোট দিয়ে রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। রেড কার্ড দেখাবেন ১৬ বছর যে গুম-খুনের রাজনীতি হচ্ছিল তার বিরুদ্ধে। তারা "হ্যাঁ" ভোট দিচ্ছেন সুশাসনের জন্য।'

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শফিকুল আলম বলেন, 'এবছর যে নির্বাচন হচ্ছে- এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদের কাছে ভিড়তেই দেয়নি। বিরোধী দলের নেতাদের ধরে যে শহরে আছে- অন্যশহরে পাঠিয়ে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে। এই নির্বাচন খুবই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে।'

প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট, সরকার নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা তারা দেখছে না।