সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

বাস দুর্ঘটনায় জবির ২ শিক্ষকসহ আহত ৩

রাজধানীর মালিবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোস্টার বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বাস দুর্ঘটনায় জবির ২ শিক্ষকসহ আহত ৩

রাজধানীর মালিবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোস্টার বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন জানান, শিক্ষকদের বাড্ডা রুটের এসি কোস্টার বাসটির সঙ্গে সদরঘাট-টু-বাইপাইল রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। শুরুতে হতাহতের তথ্য নিশ্চিত না হলেও দুর্ঘটনায় কোস্টার বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার সময় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, শিক্ষকদের বাড্ডা-বসুন্ধরা রুটের বাসটি মালিবাগ ফ্লাইওভার থেকে নিচে নামার সময় পেছন থেকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি ফিটনেসবিহীন বাস এসে ধাক্কা দেয়। এতে কোস্টারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, ‘আমাদের বাসে দুইজন শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। দুর্ঘটনার সময় সামনে যে মোটরসাইকেলটি ছিলো আরেকটু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

ড. তারেক বিন আতিক আরও জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে মালিবাগ থানায় অবস্থান করছে এবং অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।