শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

“বিএনপি হুঙ্কারের রাজনীতি করে না”: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি কখনোই প্রতিশোধমূলক বা প্রতিহিংসামূলক রাজনীতি করে না। জনগণের পাশে থেকে দেশকে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতি করে দলটি। তিনি বলেন, “আমরা কখনো হুঙ্কার দিয়ে রাজনীতি করি না। আমরা কখনো আস্ফালন দেখিয়ে রাজনীতি করি না।”

শনিবার (৭ ফেব্রæয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভায় অংশগ্রহণ করেন ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নের বাসিন্দারা।

এ্যানি চৌধুরী আরও বলেন, “ভবানীগঞ্জে জামায়াতের নির্বাচনী সমাবেশে লক্ষ্মীপুরের উন্নয়নের কথা বলা হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়নি। আমরা দেখেছি হুঙ্কার দিয়েছেন, আস্ফালন দেখিয়েছেন, ধমক দিয়েছেন। মানুষ চায় আমরা যেন গঠনমূলক রাজনীতি করি। মানুষ চায় বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, নির্মাণ হোক।”

তিনি দেশের মানুষের প্রতি তার শ্রদ্ধা ও সম্মানের কথা তুলে ধরে উল্লেখ করেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ দেশের মানুষকে যেমন শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন, আমিও সেভাবে সাধারণ মানুষকে সমীহ এবং সম্মানের জায়গায় রেখে রাজনীতি করি।”

জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও বিএনপি নেতা জিয়া উদ্দীন চৌধুরী আরিফ প্রমুখ।