রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

বিসিবির সাথে সমঝোতা করতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল

নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বারবার অনুরোধ সত্ত্বেও অবস্থান পরিবর্তনে রাজি হয়নি বোর্ড। পরিস্থিতি মোকাবিলায় এবার বিসিবির সঙ্গে সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে আসছে আইসিসির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার সঙ্গে বিষয়টি আলোচনা করেছেন।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন,
“আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকু জানি, আমাকে আমিনুল সাহেব জানিয়েছেন, যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশ কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার সুযোগ নেই।”

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।