শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাই

খুলনা মহানগরীতে এক রিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে নগরীর বড় মির্জাপুর ক্রস রোড এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত ওই চালকের নাম রনি, যিনি খালিশপুর এলাকার আফসার গোলদারের সন্তান। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাই
ছবিঃ সংগৃহীত

খুলনা মহানগরীতে এক রিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে নগরীর বড় মির্জাপুর ক্রস রোড এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত ওই চালকের নাম রনি, যিনি খালিশপুর এলাকার আফসার গোলদারের সন্তান। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে একজন যাত্রী নিয়ে রনি বড় মির্জাপুর সড়ক দিয়ে ক্রস রোডের দিকে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রীবেশী ছিনতাইকারী হঠাৎ তার মাথায় প্রচণ্ড আঘাত করে তাকে রাস্তায় ফেলে দেয় এবং রিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহতের চিৎকার শুনে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, আহতের মাথায় আঘাত অত্যন্ত গভীর হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। অপরাধীকে শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।