শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে ৮০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৭ জুন) রাতে সদর মডেল থানার বারোঘরিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত কাউসার আলীর ছেলে মোঃ এস. এম. মহিউদ্দিন (৩৪) এবং সদর মডেল থানার হাট রামচন্দ্রপুর পুরানটোলা এলাকার মোঃ একরামুল হকের ছেলে মোঃ এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল আগেই তথ্যের ভিত্তিতে বারোঘরিয়া বাজারের দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন মাঠসংলগ্ন বটগাছের নিচে অবস্থান নেয়। পরে সেখানেই অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। নেতৃত্ব দেন এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরী।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।