শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মায়ের মৃত্যু।

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন অসুস্থ থাকা ৭২ বছর বয়সী মাও। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন ওই গ্রামের মৃত রূপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম। বৃহস্পতিবার সকালে গ্রামের কবরস্থানে পাশাপাশি দুই কবরে মা ও ছেলেকে দাফন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মায়ের মৃত্যু।
ছবিঃ সংগৃহীত

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন অসুস্থ থাকা ৭২ বছর বয়সী মাও। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন ওই গ্রামের মৃত রূপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম। বৃহস্পতিবার সকালে গ্রামের কবরস্থানে পাশাপাশি দুই কবরে মা ও ছেলেকে দাফন করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালু শেখ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। অন্যদিকে, মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরে ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি গভীর শোকে ভেঙে পড়েন এবং শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। একপর্যায়ে ছেলের মৃত্যুর পর রাত ১১টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বারঘরিয়া ইউনিয়নের সদস্য সবুজ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে কাজীপাড়া কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, একই সঙ্গে মা ও ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।