চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর রেলবাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ ট্রাস্কফোর্স অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ মোসা. সেলিনা বেগম (৬৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২১ জুন) ভোর ৬:৩০ মিনিট থেকে ৭:০০ ঘটিকার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেলিনা বেগমের হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সেলিনা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।