শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ছাগলকে পানি খাইয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে ছাগল হত্যার অভিযোগে এক পশু ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে ছাগলের গলায় প্লাস্টিকের নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে ওই ছাগলটির মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (২৮ জুন) পুলিশ জানায়, শনিবার রাতে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বন্দর থানার লাঙ্গলবন্দের পীচ কামতাল এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন (৫৬) এবং তার কর্মচারী হাসনাত (২০)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক পশুর হাটে বিক্রি করেন। ক্রেতাদের কাছে ছাগলকে তুলনামূলক বেশি মোটা ও ভারী দেখাতে গলার মধ্যে প্লাস্টিকের নল ঢুকিয়ে পানি প্রবেশ করিয়ে পেট ফুলিয়ে দেওয়া হতো।

তিনি পুলিশকে আরও জানান, দীর্ঘদিন ধরে এ পদ্ধতিতে ব্যবসা করলেও আগে কোনো ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি। তবে ওইদিন একটি ছাগলকে অতিরিক্ত পানি খাওয়ানোর পর সেটি মারা যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গত ২ জুন ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে ঘটনাটি ঘটে। ছাগলের গলায় নল ঢুকিয়ে পানি খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

তিনি জানান, এরপর অভিযুক্তদের শনাক্ত করতে অভিযান চালানো হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।