শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ১১ বছরের এক শিশুর সঙ্গে সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ১১ বছরের এক শিশুর সঙ্গে সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সুধারাম থানার হাজিরহাট তিন রাস্তার মোড়স্থ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুসকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইউনুস ভোলা সদরের কোরালিয়া এলাকার আমির হোসেনের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, “গ্রেপ্তার ইউনুসকে সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”