বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

দেড় কোটি ইরানি যুদ্ধে জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, তিনিসহ প্রায় দেড় কোটি ইরানি যুদ্ধের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

দেড় কোটি ইরানি যুদ্ধে জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, তিনিসহ প্রায় দেড় কোটি ইরানি যুদ্ধের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

ইরানের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় ৯ কোটি। তবে প্রেসিডেন্ট তার পোস্টে ১ কোটি ৪০ লাখ নাগরিকের কথা উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের কারণে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষও রয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলাকে নিরুৎসাহিত করার বার্তা হিসেবেই এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

এক্স পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, “১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক এই অভিযানে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আমি নিজেও ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব।”

এদিকে সম্ভাব্য হামলার শঙ্কার মধ্যে ইরান সরকার তরুণ, খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলো ঘিরে মানবপ্রাচীর গঠনের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় সুপ্রিম কাউন্সিলের যুববিষয়ক সচিব আলী রেজা রহিমি বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো দেশের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার।

তিনি বলেন, “বিদ্যুৎকেন্দ্রগুলো আমাদের জাতীয় সম্পদ ও পুঁজি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিশেষে এগুলো ইরানের ভবিষ্যৎ এবং ইরানি তরুণদের অধিকার।”

অন্যদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হতে পারে। তিনি জানান, সময়সীমা শেষ হবে মঙ্গলবার রাত ৮টায়।

তবে এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী, যা বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার ভোর ৬টা।