বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

বিরিয়ানির ভাগের জন্যই কি সরকারের বিরোধিতা করে জামায়াত: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ের জন্য সরকারের বিরোধিতা করছে, নাকি বিরিয়ানির ভাগ পাওয়ার উদ্দেশ্যে এমন অবস্থান নিচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

পোস্টে আবু হানিফ লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি রাখা হয়, আর তারা বিরিয়ানি খায়।

গোলাম পরওয়ারের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে আবু হানিফ বলেন, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। সংসদের ভেতরে বিরোধী দলের বক্তব্য এক রকম হলেও সংসদের বাইরে রাজপথে তাদের হুংকার ভিন্ন রকম। বিরোধী দলের এমন দ্বিমুখী রাজনীতি কীসের ইঙ্গিত দেয়, সে প্রশ্নও তোলেন তিনি।

আবু হানিফের প্রশ্ন, রাজপথে সরকার পতনের হুমকি দেওয়া হলেও সুযোগ-সুবিধার ভাগ পাওয়ার পর সুর নরম হয়ে যায় কেন? এসব হুমকি ও হুংকার কি জনগণের অধিকার আদায়ের জন্য, নাকি নিজেদের বিরিয়ানির ভাগ নিশ্চিত করার উদ্দেশ্যে?

তিনি আরও বলেন, বিরিয়ানির ভাগ পাওয়ার পর বিরোধী দলের আচরণ দেখে মনে হয়, জনগণের অধিকারের জন্য নয়, বরং বিরিয়ানির ভাগ পাওয়ার জন্যই জামায়াত সরকারের বিরোধিতা করে।