রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক গ্রহণ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার তথ্য অনুযায়ী, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক গ্রহণ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার তথ্য অনুযায়ী, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদক ব্যবহার করছেন। দেশের মোট জনসংখ্যার হিসাবে এটি ৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন ধরনের সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে মাদক অপব্যবহারের সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিপুলসংখ্যক তরুণ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার মাদকাসক্তদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

সালাহউদ্দিন আহমদ জানান, সরকার পরিচালিত ঢাকার তেজগাঁওয়ের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ তিনটি বিভাগীয় নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি ঢাকার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে। এছাড়া ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।

দেশে মাদকাসক্ত মানুষের তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনো পর্যাপ্ত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন এবং রোগীদের চিকিৎসা সুবিধা বাড়াতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ৭৩টি কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়া হচ্ছে।