শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ১৯

শনিবার সন্ধ্যার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশে আজাদ গলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ১৯
ছবি: সংগৃহীত

রাজধানীতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশে আজাদ গলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নিয়ে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।