বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত আল মামুনের মরদেহ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ দেশে পৌঁছেছে।

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত আল মামুনের মরদেহ
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ দেশে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে তাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ (SV806) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সকালে বিমানবন্দরে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ পৌঁছানোর পর সেটি আনুষ্ঠানিকভাবে তার শোকসন্তপ্ত পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় মন্ত্রী জানান, ওই একই ঘটনায় নিহত আরও দুই বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে সেখানে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সংঘাতপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার বিশেষ আহ্বান জানান তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই ভয়াবহ সংঘাতে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আব্দুল্লাহসহ চারজনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে একজনকে স্থানীয়ভাবে সংযুক্ত আরব আমিরাতেই দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। বাকিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার।