বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে অয়ন শাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অদ্ভুত’

অয়ন শাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অদ্ভুত’ (Odbhut) ২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মো: মেহেদী হাসান সোহান ও জাহিদ হাসান। এটি মেহেদী হাসান সোহান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে অয়ন শাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অদ্ভুত’

অয়ন শাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অদ্ভুত’ (Odbhut) ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মো: মেহেদী হাসান সোহান ও জাহিদ হাসান। এটি মেহেদী হাসান সোহান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

ছবিটি উৎসবের শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম বিভাগের অধীনে প্রদর্শিত হবে।

উৎসবের সূচি অনুযায়ী, ১২ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টায় ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন-এ প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। এর পর ১৩ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি-তেও সিনেমার আরেকটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, উৎসব চলাকালীন দর্শকরা একসাথে সিনেমা দেখার সুযোগ পাবেন এবং এতে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।