মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকায় ভাঙারি দোকানে মিললো ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর বাড্ডা এলাকার একটি ভাঙারি দোকান থেকে শাকিল হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড় বেরাইদ এলাকায় নিজ দোকান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঢাকায় ভাঙারি দোকানে মিললো ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকার একটি ভাঙারি দোকান থেকে শাকিল হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড় বেরাইদ এলাকায় নিজ দোকান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত শাকিল হোসেন ওই এলাকার বাসিন্দা দিলীপ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুবুল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের আড়ার সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে সেটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাকিল দোকানেই ঘুমিয়েছিলেন। শুক্রবার সকালে তার ছোট ভাই দোকানে গিয়ে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পরিবারের সদস্যদের খবর দেন। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। এসআই মাহাবুবুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।