বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩

দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩

দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়, নাবাতেহ অঞ্চলের মায়ফাদৌন এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।

এদিকে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইসরাইল ও লেবাননের মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনা শুরু হবে। চলমান ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের প্রেক্ষাপটে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলেও জানানো হয়েছে।

প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনার তারিখ নির্ধারণের উদ্দেশ্যে দুই পক্ষ মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।