শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

দোহারে ধান খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় একটি ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম মো. রাজু (২৬)।

দোহারে ধান খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় একটি ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম মো. রাজু (২৬)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দোহার থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরপুরুলিয়া এলাকায় ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাদামাখা অবস্থায় রাজুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মো. রাজু নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার বাসিন্দা মো. মজিবরের ছেলে। তিনি দোহার উপজেলার মৈনটঘাট এলাকায় তার বড় ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।

রাজুর বড় ভাই বরিন জানান, “গতকাল রাত থেকে আমার ছোট ভাই নিখোঁজ ছিল। পুলিশ লাশ উদ্ধারের পর আমি এসে তার ভাইয়ের লাশ সনাক্ত করি। বাবা-মা মারা যাওয়ার পর আমার ছোট ভাই আমার কাছেই থাকতো।” তিনি আরও জানান, রাজু খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, “খবর পেয়ে আমরা ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ কর হবে।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।