বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। গত রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে বলে সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
ছবিঃ সংগৃহীত

মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। গত রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে বলে সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শায়খ আহমাদুল্লাহর অতীতে করা কিছু মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ ও ‘ইহুদি-বিরোধী’ হিসেবে চিহ্নিত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি বিভিন্ন বক্তব্যে ইহুদি সম্প্রদায়কে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এই তথ্যগুলো প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানান, যারা ঘৃণা বা বিভেদ ছড়ায়, তাদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।

ভিসা বাতিলের এই সিদ্ধান্তটি এমন সময় কার্যকর করা হয় যখন শায়খ আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এর ফলে তাকে দেশটিতে পুনঃপ্রবেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টিও বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

শায়খ আহমাদুল্লাহ আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অফ ফেইথ’ নামক একটি কর্মসূচিতে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। মেলবোর্ন ও সিডনিতে কিছু প্রোগ্রামে অংশ নিলেও ভিসা বাতিলের কারণে তার সফরের বাকি অংশ স্থগিত করা হয়েছে। ফলে ৬ এপ্রিল ক্যানবেরা, ১০ এপ্রিল অ্যাডিলেড এবং ১১ এপ্রিল পার্থে তার পূর্বনির্ধারিত সভাগুলোর কোনোটিই আর অনুষ্ঠিত হচ্ছে না। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আয়োজক সংস্থা তার পুরো সফরটিই বাতিল ঘোষণা করেছে।