বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ঈদে টানা ৭ দিনের ছুটি শুরু মঙ্গলবার

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। সে হিসেবে ঈদের আগের শেষ কর্মদিবস ছিল আজ।

ঈদে টানা ৭ দিনের ছুটি শুরু মঙ্গলবার

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। সে হিসেবে ঈদের আগের শেষ কর্মদিবস ছিল আজ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ সামনে রেখে আগেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগে ঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এর সঙ্গে ১৭ মার্চের শবে কদর–এর ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

ঈদের সময় মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। পরে এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব তোলা হয়। এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে অনেকেই আজ অফিস শেষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন।