বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার নানা অনিয়মের অভিযোগের মধ্যেই খুলনা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার নানা অনিয়মের অভিযোগের মধ্যেই খুলনা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় একাধিক রোগী র‍্যাবিস ভ্যাকসিন প্রাপ্তিতে হয়রানির অভিযোগ তোলেন। তাদের কেউ কেউ জানান, ভ্যাকসিন নিতে গিয়ে ২৫০ টাকা পর্যন্ত দিতে বাধ্য হয়েছেন। এসব অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে বিষয়টির ব্যাখ্যা চান।

জবাবে তত্ত্বাবধায়ক জানান, পূর্বে ভ্যাকসিন সরবরাহ না থাকায় এ ধরনের সমস্যা তৈরি হয়েছিল।

তবে পরবর্তীতে মন্ত্রী ঢাকার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্রই যথাযথভাবে পাঠানো হয়নি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘরও ঘুরে দেখেন। সেখানে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। হঠাৎ কুমড়ার তরকারি মুখে নিয়ে তা আবার ফেলে দেন তিনি, পরে তাকে পানি দিয়ে মুখ ধুতে দেখা যায়।

রান্নার দায়িত্বে থাকা বাবুর্চিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেন, ‘চেয়ারে বসা ছাড়া রান্না ঘরে যা হচ্ছে তা ভালো হচ্ছে? এই তরকারি আপনার ওয়াইফ রান্না করলে আপনি খাবেন?’

পরে তিনি হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি, শুধু লুটপাট হয়েছে