শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক হৃদয়বিদারক ও অনুপ্রেরণাদায়ক দৃশ্যের সাক্ষী হলো এসএসসি পরীক্ষা কেন্দ্র। উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোঃ ফাহিম তাজোয়ার। তবে অন্য সবার মতো স্বাভাবিকভাবে নয়, এক হাতে রক্তের ব্যাগ নিয়েই পরীক্ষার খাতায় লিখে চলেছে সে।

এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক হৃদয়বিদারক ও অনুপ্রেরণাদায়ক দৃশ্যের সাক্ষী হলো এসএসসি পরীক্ষা কেন্দ্র। উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোঃ ফাহিম তাজোয়ার। তবে অন্য সবার মতো স্বাভাবিকভাবে নয়, এক হাতে রক্তের ব্যাগ নিয়েই পরীক্ষার খাতায় লিখে চলেছে সে।

জানা গেছে, ফাহিম তাজোয়ার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগনে। সম্প্রতি তার একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়। কিন্তু অপারেশনের পর ক্ষতস্থানে ইনফেকশন দেখা দেওয়ায় তাকে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিদিন পরীক্ষার হলে এক হাতে রক্তের ব্যাগ ধরে রেখেই অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিতে হচ্ছে তাকে।

এমন কঠিন পরিস্থিতির মধ্যেও তার অদম্য মানসিক শক্তি ও শিক্ষার প্রতি প্রবল আগ্রহ উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। পরীক্ষার হলে দায়িত্ব পালনকারী শিক্ষক ও সহপাঠীরা তার এই দৃঢ় মনোবলকে সাধুবাদ জানিয়েছেন।

ফাহিমের এই সংগ্রামী চিত্র অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তার শিক্ষার প্রতি এই একনিষ্ঠতাকে অন্যদের জন্য এক অনন্য উদাহরণ ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।