শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

মুন্সিগঞ্জের কেয়টখালী এলাকায় কা-মাওয়া এক্সপ্রেসওয়ে অংশে একটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত
ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জের কেয়টখালী এলাকায় মাওয়া এক্সপ্রেসওয়ে অংশে একটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনার সময় শ্রীনগর উপজেলার ওই এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা সুরক্ষা রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ (৪০) ও মামুন (৪৫) নামের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেল যোগে রাজধানীর দিকে যাচ্ছিলেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উচ্চ গতিতে চলন্ত মোটরসাইকেলটি হঠাৎ ভারসাম্য হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের দেহ বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।