শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঢাকার রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী আরও জানান, “ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আসামিদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”