শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা নেওয়ার পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেওয়া হবে।’
প্রেস সচিব আরও জানান, মামলাটির পূর্ণাঙ্গ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।