শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হাওরাঞ্চলে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার বিভিন্ন নদ-নদীতে পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পানি আরও বাড়ার সম্ভাবনা থাকলেও এখনই বড় কোনো বন্যার ঝুঁকি নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে নদীগুলোর পানি প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

হাওরাঞ্চলে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
ছবিঃ সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার বিভিন্ন নদ-নদীতে পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পানি আরও বাড়ার সম্ভাবনা থাকলেও এখনই বড় কোনো বন্যার ঝুঁকি নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে নদীগুলোর পানি প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

রোববার এক বিশেষ বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ড জানায়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। তবে একই অঞ্চলের ভোগাই-কংস এবং ধনু-বাউলাই নদীগুলোর পানি আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে। সামগ্রিকভাবে এসব নদ-নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে পাউবো জানিয়েছে, আগামী দুই দিন হাওর অববাহিকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং তৃতীয় দিনে বৃষ্টির তীব্রতা কমে হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাবে সুরমা, কুশিয়ারা ও ভোগাই-কংস নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং পরবর্তী দিন থেকে তা পুনরায় স্থিতিশীল হয়ে আসতে পারে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় এই সময়ে ওই অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির সম্ভাবনা ক্ষীণ বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।