শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার কিছু পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাইকোর্টের মূল ফটকের পাশের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে। পরে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলেও আশপাশে থাকা কোনো ব্যক্তি আহত হননি।

তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ।