শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

হরমুজের জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের টোল বা ফি আদায়ের উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্যের ছয় দেশের জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সংগঠনটি এ পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছে এবং স্পষ্টভাবে বিরোধিতা জানিয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—এই ছয় দেশ নিয়ে গঠিত জিসিসি গত মঙ্গলবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় একটি বৈঠক করে। বৈঠক শেষে জোটের মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়কে সদস্য দেশগুলো বৈধতা দেয় না। তিনি বলেন, “জিসিসি এবং এই জোটের সদস্যরাষ্ট্ররা হরমুজ প্রণালিতে ইরানের অবৈধ টোল আদায়কে প্রত্যাখ্যান করছে।”

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়।

সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। পরে ইরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ দেখলেই সেটিতে হামলা চালানো হবে।

পরবর্তীতে দেশটি আবার ঘোষণা দেয়, বাণিজ্যিক জাহাজ চলাচল চালু থাকবে, তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল দিতে হবে।

মঙ্গলবার জেদ্দার বৈঠকে ইরানের এই শর্ত ও টোল ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে জিসিসি।