সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম

সিলেটের পবিত্র ভূমি থেকেই শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী যাত্রা। আগামী ২২ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের অন্তর্ভুক্ত রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচন আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন। বিধি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।