শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের ময়দান থেকে বিশ্বের সর্ববৃহৎ ও অত্যাধুনিক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ডকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত জাহাজের লন্ড্রি বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পয়োঃনিষ্কাশন ব্যবস্থায় গুরুতর বিপর্যয় দেখা দেওয়ায় রণতরীটি তার সামরিক কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। বর্তমানে এটি মেরামতের উদ্দেশ্যে গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে রওনা দিয়েছে বলে এএফপি নিশ্চিত করেছে।

ইরান যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ
ছবিঃ সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের ময়দান থেকে বিশ্বের সর্ববৃহৎ ও অত্যাধুনিক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ডকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত জাহাজের লন্ড্রি বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পয়োঃনিষ্কাশন ব্যবস্থায় গুরুতর বিপর্যয় দেখা দেওয়ায় রণতরীটি তার সামরিক কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। বর্তমানে এটি মেরামতের উদ্দেশ্যে গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে রওনা দিয়েছে বলে এএফপি নিশ্চিত করেছে।

গত ৪ ফেব্রুয়ারি তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনার মাঝপথেই মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস গেরাল্ড আর ফোর্ডসহ তিনটি শক্তিশালী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে পরিচালিত অধিকাংশ বিমান হামলা ও সামরিক অভিযান এই দুটি জাহাজ থেকেই সমন্বয় করা হচ্ছিল। কয়েক ডজন যুদ্ধবিমান ও বিপুল গোলাবারুদ সমৃদ্ধ এই রণতরীটি মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছিল।

তবে গত ১২ মার্চ জাহাজের লন্ড্রি বিভাগে হঠাৎ আগুন লাগলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এতে দুজন সেনা সদস্য আহত হওয়ার পাশাপাশি শতাধিক বিছানা ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভস্মীভূত হয়। একই সময়ে জাহাজটির পয়োঃনিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রকৌশলী দলের মতে, মাঝ-সমুদ্রে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং জাহাজটিকে অবশ্যই ডক-ইয়ার্ডে নিতে হবে।

মার্কিন প্রতিরক্ষা নীতি অনুযায়ী একটি রণতরী টানা ৬ মাস সাগরে অবস্থান করতে পারলেও ইউএসএস গেরাল্ড আর ফোর্ড গত ৯ মাস ধরে মোতায়েন রয়েছে। ইরান অভিযানের আগে এটি টানা ৬ মাস ক্যারিবিয়ান সাগরে মাদকবিরোধী অভিযানে যুক্ত ছিল। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করায় জাহাজের নাবিক ও সেনারাও চরম ক্লান্তির শিকার হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় রণতরীটিকে গ্রিসের ক্রিট দ্বীপে ফিরিয়ে নিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।