শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানবিরোধী মার্কিন পরিকল্পনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ীকে হত্যার পরিকল্পনার অভিযোগের রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইরানবিরোধী মার্কিন পরিকল্পনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন
বায়তুল মোকাররমের সামনে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ীকে হত্যার পরিকল্পনার অভিযোগের রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো এবং মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মুক্তির সংগ্রামে ভূমিকার কারণেই ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়ে আছে।

বক্তারা দাবি করেন, ইসলামের বিরুদ্ধে পরিচালিত এসব পরিকল্পনা মোকাবিলায় মুসলিম বিশ্বের ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। তাঁরা এ বিষয়ে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জাতীয় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ‘মুসলিম বিশ্ব ঐক্য গড়ো, ইহুদীবাদীদের ষড়যন্ত্র প্রতিহত কর’—এমন স্লোগান দেন।

মিছিলটি শেষ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। সেখানে বক্তারা ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাঁদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।