বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২০৭৬, ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক অভিযানে নিহতের সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে।

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২০৭৬, ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান
ছবিঃ সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক অভিযানে নিহতের সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানের মাধ্যমে জানিয়েছে, এক মাসের বেশি সময় ধরে চলমান এই ভয়াবহ সংঘাতের ফলে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বিভিন্ন মাত্রায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ২৬ হাজার ৫০০ মানুষ।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদী এই অভিযানের ফলে দেশটির শিক্ষা ব্যবস্থা এক চরম বিপর্যয়ের মুখে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশে অন্তত ৬০০টি স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা স্থাপনা সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছে, যার ফলে এসব প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জখম হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধির প্রবল আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়মিত বিরতিতে হামলা অব্যাহত থাকার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানো এবং জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া অনেকাংশেই কঠিন হয়ে পড়ছে। সামগ্রিকভাবে যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে মানবিক সংকটের গভীরতাও প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে।