শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানে সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচরসহ ২৪০ জন গ্রেপ্তার

দেশের নিরাপত্তা রক্ষায় কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে একাধিক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কেরমানশাহ প্রদেশে পরিচালিত অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত। তাদের মধ্যে চারজনকে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুপ্তচর হিসেবে আটক করা হয়েছে।

অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে আইআরজিসি। এছাড়া আরেকটি পৃথক অভিযানে আরও ৭০ জনকে আটক করা হয়েছে।

অভিযানগুলোর সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। তেহরান বলছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে।

এদিকে রাজধানী তেহরানে পুলিশের হাতে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে।