শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৫

বাহরাইনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করে ইরানের সামরিক বাহিনীকে সংবেদনশীল তথ্য সরবরাহের দায়ে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৫
ছবিঃ সংগৃহীত

বাহরাইনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করে ইরানের সামরিক বাহিনীকে সংবেদনশীল তথ্য সরবরাহের দায়ে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, ধৃত ব্যক্তিরা ইরানের প্রভাবশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিকট অত্যন্ত গোপনীয় ও নির্ভুল তথ্য সংগ্রহ করে পাচার করার কাজে নিয়োজিত ছিল। শুধু তথ্য সরবরাহ নয়, বাহরাইনের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সন্ত্রাসী সদস্য নিয়োগের মাধ্যমে বড় ধরনের হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই চক্রের আরও একজন সদস্য বর্তমানে দেশের বাইরে পলাতক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তা কৌশলের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তথাকথিত 'নিরাপত্তা ছাতা' এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।

আরঘচি তার পোস্টে উল্লেখ করেন, মার্কিন নিরাপত্তা বলয়টি অত্যন্ত দুর্বল এবং এটি কোনো সমাধান দেওয়ার বদলে বরং নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে। তার মতে, এই নিরাপত্তা ব্যবস্থা ফাঁকফোকরে ভরা এবং এটি বিপদ ঠেকানোর পরিবর্তে বরং অনাকাঙ্ক্ষিত সংকটকে আমন্ত্রণ জানাচ্ছে।