মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

জাজিরায় স্ত্রীসহ বোমা তৈরির মূল কারিগর আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ অভিযানে ককটেল ও বিস্ফোরক তৈরির মূল কারিগর মো. ফিরোজ খান (৫০)কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ককটেল, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য জানান শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত জেলা পুলিশ, সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (শরীয়তপুর) ও জাজিরা আর্মি ক্যাম্পের যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায় মো. ফিরোজ খান, তার স্ত্রী লাভলী আক্তার (৪০) ও আবু তাহের (২৬)কে আটক করা হয়। মো. ফিরোজ খানের বিরুদ্ধে জাজিরা থানায় পাঁচটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:

  • ৮টি ককটেল সদৃশ বস্তু

  • ককটেল তৈরির সরঞ্জাম

  • ৪টি ইয়াবা সদৃশ লালচে ট্যাবলেট

  • দেশীয় অস্ত্র (৪টি রামদা, ৫টি বেতের ঢাল)

  • নগদ ৯৩,০০০ টাকা

  • কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল

  • ১টি কালো ছোট ব্যাগ

  • ২টি বাটন ফোন ও ২টি স্মার্টফোন

পুলিশ সুপার রওনক জাহান বলেন, “আসামি ওই এলাকার ককটেল তৈরির মূল কারিগর হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত।” তিনি আরও জানান, বিলাসপুরসহ জেলার বিভিন্ন থানায় ককটেল ও বিস্ফোরক সরবরাহ করত ফিরোজ খান।