বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) শেষ বিদায় সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) শেষ বিদায় সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে ময়মনসিংহ শহরের প্রবেশপথে পৌঁছালে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে বুধবার দিনভর শেরপুরের বিভিন্ন স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে প্রথম এবং বিকেল ৫টায় শেরপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়। তবে কলেজ মাঠে মানুষের উপচে পড়া ভিড় ও জায়গা সংকুলান না হওয়ায় জানাজায় অংশগ্রহণকারীরা পার্শ্ববর্তী অঞ্চলিক সড়কে ছড়িয়ে পড়েন। পরবর্তীতে শ্রীবরদী সরকারি মিনি স্টেডিয়াম মাঠে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজায় রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিভিন্ন দলের নেতা-কর্মীরা অংশ নেন। এর মধ্যে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হজরত আলী, সদ্য সাবেক জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের অকাল প্রয়াণে পুরো জেলায় শোকের আবহ বিরাজ করছে।