বুধবার বাড্ডা থানা দক্ষিণ জামায়াতের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, গোড়াতে গলদ রেখে সাময়িক সমাধান খোঁজার কারণেই রাষ্ট্রীয় কাঠামোর এই স্থবিরতা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিমণ্ডলে সৎ নেতৃত্বের ঘাটতি থাকায় সাধারণ মানুষ রাষ্ট্রীয় সুফল থেকে বঞ্চিত হচ্ছে। ফলে জনজীবনের সার্বিক উন্নতির স্বার্থে রাজনীতি থেকে অযোগ্য ও নীতিহীন নেতৃত্ব অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।
ব্যক্তি স্বার্থকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও এবং ক্ষমতার রদবদল ঘটলেও জনগণের প্রকৃত মুক্তি আসেনি। শাসকশ্রেণি নিজেদের ভাগ্য গঠনে ব্যস্ত থাকায় দেশে আইনের শাসনের পরিবর্তে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে। এতে অপরাধ ও অপরাধীদের দাপট বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
নগর ভবনের ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি না থাকায় রাজধানীর নাগরিক সংকটগুলোর স্থায়ী সমাধান হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থার অনগ্রসরতা, জলাবদ্ধতা ও মশার উপদ্রবে নগরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি বর্জ্য অপসারণ ও যাতায়াত ব্যবস্থাও আধুনিক মানদণ্ডে পৌঁছাতে পারেনি। একটি গতিশীল ও আধুনিক নগরী গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় থানা সভাপতি মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা বক্তব্য দেন।