শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আজ শনিবার বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে বিকেল ৫টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছবি : সংগৃহীত

আজ শনিবার বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে বিকেল ৫টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এর মধ্যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অংশ নেবেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকদেরও এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।