বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের চলমান উদ্যোগে সরকারের পাশে দাঁড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠন। এখন থেকে ঢাকাসহ সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির সঙ্গে ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর স্ট্যান্ডিং কমিটির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবামূলক দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।