শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

লেবানন দখলের হুমকি ইসরায়েলের

হিজবুল্লাহর লাগাতার রকেট হামলার জবাবে এবার লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে তিনি লেবানন সরকারকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েল-এর।

লেবানন দখলের হুমকি ইসরায়েলের
ছবিঃ সংগৃহীত

হিজবুল্লাহর লাগাতার রকেট হামলার জবাবে এবার লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে তিনি লেবানন সরকারকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েল-এর।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ যদি লেবাননের মাটি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে, তবে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভেতরে ঢুকে সেই এলাকা নিজেদের দখলে নিয়ে নেবে। গতকাল হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো ব্যাপক হামলার পর এমন কঠোর হুঁশিয়ারি দিলেন কাৎজ।

লেবাননের প্রেসিডেন্টের প্রতি সতর্কবার্তা জারি করে ইসরায়েল কাৎজ বলেন, লেবানন সরকার যদি তাদের নিজস্ব ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে সেই জায়গা দখল করে ইসরায়েলের মানচিত্রের সঙ্গে যুক্ত করে নেওয়া হবে। মূলত হিজবুল্লাহর হামলা রুখতে বর্ডার এলাকায় একটি স্থায়ী নিরাপত্তা বলয় তৈরির লক্ষ্যেই এই দখলের হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।