শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননের প্রতি সংহতি জানাতে বৈরুতে গুতেরেস

লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটির রাজধানী বৈরুত সফর করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এই সফর করছেন।

লেবাননের প্রতি সংহতি জানাতে বৈরুতে গুতেরেস

লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটির রাজধানী বৈরুত সফর করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এই সফর করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, “আমি লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য বৈরুতে সফরে এসেছি। এই যুদ্ধ তারা চায়নি। তাদের টেনে যুদ্ধে আনা হয়েছে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘ ও আমি লেবানন এবং এই অঞ্চলের যে শান্তিপূর্ণ ভবিষ্যত প্রাপ্য, সেই লক্ষ্যে প্রচেষ্টা চালাতে কোনো ত্রুটি রাখব না।”

উল্লেখ্য, ২ মার্চ থেকে লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন।

এদিকে লেবাননে হামলার পর শুক্রবার আকাশ থেকে লিফলেট ছড়িয়ে দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এসব লিফলেটে লেবাননের জনগণের উদ্দেশে লেখা ছিল, “হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল।” আরেকটি লিফলেটে বলা হয়, “লেবাননের সিদ্ধান্ত তোমাদের—অন্য কারো নয়।”

লিফলেটগুলোর সঙ্গে একটি কিউআর কোডও যুক্ত ছিল। সেখানে উল্লেখ করা হয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ‘ইউনিট-৫০৪’ লেবানন ও দেশটির জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে।

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।