শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আটকের ২০ ঘণ্টা পর ছাড়া পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটকের প্রায় ২০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, সোমবার বিকেলে শহরের কোর্ট মসজিদ চত্বরে প্রশাসনের অনুমতি ছাড়াই ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী হাসান ও তাঁর সহযোগীরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় ঘটনাস্থল থেকে মাহদী হাসান, সংগঠনের সদস্য মির্জা সুমন ও রাকিবকে আটক করা হয়।

পরে মঙ্গলবার তাদের অভিভাবকেরা মুচলেকা দেওয়ার পর তিনজনকেই ছেড়ে দেওয়া হয়।

মাহদীর বাবা তৈয়ব আলী বলেন, পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে প্রায় ২০ ঘণ্টা থানায় আটক রাখে। আজ দুপুরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।