বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী ও চালক আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী ও চালক আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে বরিশালের অভিমুখে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তরমুজবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে উভয় যানের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন। খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান উদ্ধার অভিযান শেষে জানান, দুর্ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত ও পরিস্থিতির ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বিচ্ছিন্ন থাকলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, সংঘর্ষের খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর সকাল ৮টার দিকে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।