শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে বিকেলের ব্যস্ত সময়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মাগুরা হর্টিকালচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
ছবিঃ সংগৃহীত

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে বিকেলের ব্যস্ত সময়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মাগুরা হর্টিকালচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে ঝিনাইদহগামী যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দর্শনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে নামেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বাসটি কেটে আহত যাত্রীদের বের করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইমরান আহমেদ জানান, “সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।” তিনি আরও বলেন, “এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এদিকে মাগুরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বাসটি কেটে আহত যাত্রীদের উদ্ধার করে।” তিনি জানান, এ ঘটনায় আহত ১০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।