শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মালামালের আড়ালে ভারতীয় ট্রাকে এলো মাদকের চালান

বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

মালামালের আড়ালে ভারতীয় ট্রাকে এলো মাদকের চালান
বেনাপোল বন্দর (ইনসেটে জব্দ মাদক ও আটক ভারতীয় চালক)।

বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।


রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দরে অভিযান পরিচালনা করা হয়। আটক চালকের নাম আনার গাজী। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মনিগ্রাম সুকপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, ভারতীয় ট্রাকে মাদকের চালান প্রবেশের খবর পেয়ে তারা সেখানে অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়, ট্রাকের চালকের সিটের নিচ থেকে মোট ১,৬০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আটক আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।”