রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

মেহেরপুরে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকায় একটি বাগান থেকে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম টগর খাতুন।

মেহেরপুরে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের খবরে ভিড় করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকায় একটি বাগান থেকে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম টগর খাতুন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, টগর খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বাসিন্দা সেন্টু মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে টগর খাতুন নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাশবপাড়ার একটি বাগানে বস্তাবন্দী অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধার হওয়া মরদেহটির একটি অংশ বস্তার ভেতরে ছিল। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।